প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:47 PM
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল মীর (৪২) ও মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য শফিকুল ইসলাম (৫৩)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ গ্রামের বাড়ি পরমতলা থেকে আব্দুল আউয়াল মীরকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে একই রাতে উপজেলার চন্দনাইল গ্রাম থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল কাদের জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি পুরনো রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...