...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা ⁜ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ ⁜ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন ⁜ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে ⁜ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪ ⁜ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে ⁜ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু ⁜ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান ⁜ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা ⁜ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ⁜ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ⁜ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা ⁜ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ ⁜ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন ⁜ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:24 AM

...
বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা News Image
মাহফুজ নান্টু কুমিল্লা

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ ও বাইউস্ট ল’ ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘১ম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা-২০২৬’। শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন যেন রূপ নেয় একটি বাস্তব আদালতে। সেখানে শিক্ষার্থীরা আসামি, আইনজীবী ও সংশ্লিষ্ট বিভিন্ন চরিত্রে অংশ নেন। বিচারকের আসনে ছিলেন অভিজ্ঞ আইনবিদরা।
সরেজমিনে দেখা যায়, বাইউস্টের মিলনায়তনে চলছে গুরুগম্ভীর আদালতের পরিবেশ। শিক্ষার্থীরা আইনজীবীর গাউন পরে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, অপরপক্ষ আপত্তি তুলছেন এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বাস্তবধর্মীভাবে উপস্থাপন করছেন। প্রথম দেখায় এটি শিক্ষার্থীদের জন্য সাজানো আদালত বলে মনে হওয়ার সুযোগ ছিল না।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, মক ট্রায়ালের মাধ্যমে তারা আদালতের বাস্তব পরিবেশ সম্পর্কে ধারণা পেয়েছেন। বিচারকদের কাছ থেকে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগও মিলেছে। এতে তাদের জড়তা কেটেছে এবং আত্মবিশ্বাস বেড়েছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.)। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হাসান (অব.) এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা ইসলাম। সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আলীমুল হায়দার।
সভাপতির বক্তব্যে ড. নাঈম আলীমুল হায়দার বলেন, “মক ট্রায়ালের মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের পরিবেশ, যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য গ্রহণ, জেরা, আইনের প্রয়োগ, কোর্টরুম এটিকেট, কৌশলগত চিন্তাভাবনা এবং সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।”
প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.) বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী ক্ষমতা এবং ভবিষ্যতে বিচারিক পরিবেশে কাজ করার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাইউস্ট আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী এবং প্রভাষক সাইমুর রহমান সুনীত।
উল্লেখ্য, প্রতিযোগিতায় আইন বিভাগের ১০টি দল থেকে ৭৬ জন শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও শতাধিক শিক্ষার্থী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে অভিজ্ঞতা অর্জন করেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...

চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...

৭ হাসপাতাল ঘুরেও হামে  আক্রান্ত শিশু সাজিদকে  বাঁচানো গেলোনা
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা

এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...

আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...

নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে  আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ  এমপি
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক   হাসনাত আবদুল্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
➤ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
➤ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
➤ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি
➤ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন
➤ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে
➤ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪
➤ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে
➤ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু
➤ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান
➤ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা
➤ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
➤ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
➤ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা
➤ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ
➤ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন
➤ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir