প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:32 AM
ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে
কাজী খোরশেদ আলম
মুসলমানদের ত্যাগের মহিমা ও সর্বোচ্চ ধর্মীয় উৎসব উপলক্ষে বুড়িচং উপজেলায় একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে। বুড়িচং উপজেলা সূত্রে জানা যায়,
বুড়িচং উপজেলায় ২৭ টি কুরবানির হাট বাজার বসবে। এর মধ্যে বুড়িচং পৌরসভায় ৩ টি এবং বাকি ৮টি ইউনিয়নে বসবে ২৪টি অস্থায়ী গবাদিপশু হাট। বুড়িচং পৌরসভার মধ্যে রয়েছে বুড়িচং সদর অস্থায়ী গবাদিপশু হাট, পূর্ণমতি অস্থায়ী গবাদিপশু হাট ও হরিপুর দক্ষিণপাড়া অস্থায়ী গবাদিপশু হাট। রাজাপুর ইউনিয়নে ২ টি হাট- বাজারের মধ্যে শংকুচাইল গবাদিপশুর অস্থায়ী হাট এবং দক্ষিণগ্রাম গবাদিপশুর অস্থায়ী হাট। বাকশীমূল ইউনিয়নে ৩ টি হাটের মধ্যে ফকির বাজার সংলগ্ন অস্থায়ী গবাদিপশু হাট, কালিকাপুর অস্থায়ী গবাদিপশু হাট, বাকশীমূল অস্থায়ী গবাদিপশু হাট। ষোলনল ইউনিয়নে ৫টি হাটের মধ্যে ভরাসার বাজার অস্থায়ী গবাদিপশু হাট,পয়াত অস্থায়ী গবাদিপশু হাট,পূর্বহুড়া অস্থায়ী গবাদিপশু হাট, ষোলনল বাবুর বাজার অস্থায়ী গবাদিপশু হাট, কামারখাড়া ব্রীজ সংলগ্ন অস্থায়ী গবাদিপশু হাট। পীরযাত্রাপুর ইউনিয়নে ৩ টি হাটের মধ্যে কন্ঠনগর অস্থায়ী গবাদিপশু হাট, গোবিন্দপুর অস্থায়ী,গবাদিপশু হাট, পীরযাত্রাপুর অস্থায়ী গবাদিপশু হাট। ময়নামতি ইউনিয়নের ২ টি হাটের মধ্যে নাজিরা বাজার অস্থায়ী গবাদিপশু হাট, দেবপুর বাজার অস্থায়ী গবাদিপশু হাট। মোকাম ইউনিয়নে ৫ টি হাটের মধ্যে কোরপাই অস্থায়ী গবাদিপশু হাট, নিমসার অস্থায়ী গবাদিপশু হাট, পরিহলপাড়া অস্থায়ী গবাদিপশু হাট,আবিদপুর অস্থায়ী গবাদিপশু হাট, মিথলমা অস্থায়ী গবাদিপশু হাট। ভারেল্লা উত্তর ইউনিয়নে ১টি কংশনগর অস্থায়ী গবাদিপশু হাট। ভারেল্লা দক্ষিন ইউনিয়নে ২টি হাটের মধ্যে লাটিয়ারপুল অস্থায়ী গবাদিপশু হাট, এতবারপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন অস্থায়ী গবাদিপশু হাট। বুড়িচং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান বলেন, এই বছর ঈদুল আযহার জন্য বুড়িচং উপজেলা রয়েছে ১৮ হাজার ৭৯৪টি গগবাদিপশু । এই বছর বুড়িচং উপজেলায় চাহিদার তুলনায় ১হাজার ৩৪টি গবাদিপশু বেশি রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...