প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 11:51 PM
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম গ্রেফতার
কাজী খোরশেদ, বুড়িচং
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বুড়িচং উপজেলা সদরের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
ওসি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একই দিন বিকেল তিনটার দিকে শরিফুল ইসলামকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বুড়িচং উপজেলায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...