প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:57 PM
বরুড়ার কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ ও মিলনমেলা
মোঃ জাহাঙ্গীর আলম
কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, শেরপুর ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল জেলা ও দায়রা জজ কেসব রায় চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার ভুইয়া, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সামাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, দাতা সদস্য সূর্য কুমার দত্ত, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ শরীফুল হাসান ফরহাদ, কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাজিব দত্ত। এদিন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...