প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 9:38 PM
ব্রাহ্মণপাড়ায় গোপালনগর দারুচ্ছুন্নাহ মাদ্রাসার ৪০তম বাৎসরিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোপালনগর ডা. মো. জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় ৪০তম বাৎসরিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সারা রাত্রব্যাপী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মাদ্রাসার দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম সুবেদারের সভাপতিত্বে এবং মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার ও মো. অজুদ মিয়ার সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. মো. জসিম উদ্দিন ভূইঁয়ার সার্বিক তত্ত্বাবধানে মাহফিলের প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন দৌলতপুর দরবার শরীফের পীর ও অধ্যক্ষ মুফতি নাইমুর রহমান। এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন।
অনুষ্ঠানে চলতি বছরের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহাম্মদ পারভেজ আহাম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে ৪০তম বাৎসরিক ঈছালে ছাওয়াব মাহফিল শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...