প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:12 PM
কুমিল্লায় বেড়েছে শীতের তীব্রতা ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ
আয়েশা আক্তার
জেলা কুমিল্লায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলা সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া,চান্দিনাসহ বিভিন্ন উপজেলায় তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
সকালের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক গাড়িকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পণ্যবাহী যানবাহনের চালকরা পড়ছেন চরম ভোগান্তিতে। কোথাও কোথাও দুপুর ১টার পর সূর্যের দেখা মিলছে।
রবিবার (২৮ ডিসেম্বর), ১৩ পৌষ, কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। শীত থেকে বাঁচতে কেউ খোলা স্থানে আগুন জ্বালিয়ে গা সেঁকছেন, আবার কেউ পুরোনো ও অপ্রতুল কাপড় জড়িয়ে নিচ্ছেন শরীরে। তীব্র শীতের মধ্যেও কৃষকদের মাঠে কাজ করতে দেখা গেছে।
শ্রমিক আমজাদ আলী জানান, “দুই-তিন দিন ধরে তীব্র শীতে জমিতে কাজ করতে কষ্ট হচ্ছে। তবে শীতকালীন সবজির পরিচর্যা না করলে ভালো ফলন পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে।” এদিকে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা মৌসুমি রোগের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে রাত ও ভোরে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, (২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে) পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন চট্টগ্রাম বিভাগীয় কুমিল্লা অঞ্চলে শীতের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। এ অবস্থায় শীতজনিত দুর্ভোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...