প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Dec 2025, 12:08 PM
কুমিল্লা -৫ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপি, জামায়াতে ইসলামিসহ মোট ৬ জন প্রার্থী
মো.জাকির হোসেন।
রোববার ছিল এয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। কুমিল্লা -৫( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে মোট ৬ মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। কুমিল্লা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রেজা হাসানের নিকট প্রথমে মনোনয়ন পত্র দাখিল করেছেন। পরে বুড়িচং উপজেলার রিটার্নিং অফিসার মোঃ তানভীর হোসেনের নিকট এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহমুদা জাহানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সহসভাপতি এডভোকেট মোঃ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী।
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী তার মনোনয়ন পত্র দাখিল করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহমুদা জাহান এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসেন। এসময় উপস্থিত জেলা আমির অধ্যাপক মোঃ আব্দুল মতিন, জেলা নায়েবে আমির আসন পরিচালক আলমগীর হোসেন সরকার, আসন সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, এডভোকেট সাইফুল আলম।
অপর দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রেজা হাসানের নিকট আমার বাংলাদেশ ( এবি পার্টির) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার যোবায়ের হাসান ভূইয়া। অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আল কাফি। অপর দিকে আর দুই জন জেলা রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন এরা হলো জে এস ডি পার্টি র শিরিন আক্তার এবং ইসলাম আন্দোলন এর একজন প্রার্থী তার নাম জানা যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...