প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 12:11 PM
ব্রাহ্মণপাড়ায় কুয়াশা আর শীত উপেক্ষা করে রাতের আঁধারে ছিন্নমূল মানুষের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম
প্রচণ্ড শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে সমাজের অবহেলিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিজ হাতে কম্বল বিতরণ করে শীতার্ত মানুষের গায়ে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন তিনি।
কম্বল দেওয়ার সময় কাউকে বাবা, কাউকে মা বলে সম্বোধন করে ভালোবাসার পরশে মাথায় হাত বুলিয়ে দেন ইউএনও। তাঁর এমন মানবিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্তরা। কেউ কেউ হাউমাউ করে কেঁদে তাঁকে জড়িয়ে ধরেন। বৈরী আবহাওয়ার মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছেন ইউএনও মাহমুদা জাহান। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শশীদল রেলস্টেশন ও সাহেবাবাদ কুঁড়ের রিসোর্ট এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে রাতে অন্তত ৪০টি কম্বল বিতরণ করেন ইউএনও। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর থেকেই এ মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। কোথাও গাড়ি রেখে, কোথাও পায়ে হেঁটেই শীতার্তদের কাছে পৌঁছে নিজ হাতে কম্বল জড়িয়ে দিচ্ছেন।
সাহেবাবাদ এলাকায় আশ্রয় নেওয়া কয়েকজন ভাসমান মানুষ বলেন, ‘আমাদের দেখার মতো কেউ নেই। অনেক রাত ধরে শীতে খুব কষ্ট করছি। ওই স্যারকে আমরা চিনিও না। তারপরও তিনি নিজে এসে আমাদের খোঁজ নিলেন, কম্বল দিলেন। আল্লাহ ওনাকে ভালো রাখুক।’
শশীদল রেলস্টেশনে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষেরাও জানান, তাঁদের থাকার নির্দিষ্ট জায়গা নেই। রেলস্টেশনে কোনোরকমে রাত কাটে। শীতের কাপড় পরেও গভীর রাতে প্রচণ্ড ঠাণ্ডা সহ্য করা যায় না। ইউএনও রাতে এসে প্রত্যেককে একটি করে কম্বল দিয়েছেন। একজন নারী কর্মকর্তা হয়েও এত রাতে তাঁদের কথা ভেবে নিজে এসে সহায়তা করায় তাঁরা কৃতজ্ঞ।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, ‘দায়িত্ববোধ থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে ছিন্নমূল মানুষের কথা ভেবে কম্বল নিয়ে বের হয়েছি। এদের তো বাড়িঘর, আত্মীয়স্বজন কেউ নেই—তাহলে এদের দেখবে কে? দায়িত্ব পালনের পাশাপাশি যে কাজগুলো মানসিক প্রশান্তি দেয়, সেগুলো নিজ হাতে করতে আমি পছন্দ করি। ঘন কুয়াশার কারণে রাতে গাড়ি নিয়ে বের হওয়া চ্যালেঞ্জিং হলেও এসব মানুষের কথা ভেবে আর ঘরে বসে থাকতে পারিনি।’
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...