প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:58 PM
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দোয়া
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...