প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 12:14 AM
যৌথ অভিযানে নগদ ৩ লাখ টাকা জরিমানা আদায় মনোহরগঞ্জে দুটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটায় যৌথভাবে অভিযান চালিয়েছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত মিজি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোন প্রকার কাগজপত্র না থাকায় নগদ ২লক্ষ টাকা জরিমানা করে এবং ইটভাটার কিলন ভেঙে দেয়া হয়।
জানা যায় পরিবেশ অধিদপ্তরের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘনের অপরাধে ১৫(২) ধারা অনুযায়ী মিজি ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধ ইটভাটার কিলন ভেঙে দেয়া হয়েছে।
অন্যদিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের যমুনা ব্রিক্সেও অভিযান চালানো হয়। এসময় ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করাসহ কিলন ভেঙে দেয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটার কিলনটিও ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক জোবায়ের হোসেনসহ তার টিম, মনোহরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন- পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় ইট ভাটা গুলো চালু করা হলে পরিবেশ অধিদপ্তর চাইলে আবারো অভিযান পরিচালনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য :- মনোহরগঞ্জ উপজেলার এ ২টি ইট ভাটায় এর আগেও অভিযান পরিচালনা করে নগদ টাকা জরিমানা, ইট ভাটার কিলন ও চুল্লি গুড়িয় দেওয়া হয়েছিলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...