প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 10:42 AM
বাঞ্ছারামপুরে বেশী দামে গ্যাস বিক্রি করায় জরিমানা।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিলিন্ডার গ্যাস ডিলারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আসাদনগর ও সদর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বাঞ্ছারামপুর পৌরসভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন কর্তৃক প্রকাশিত সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এল পি গ্যাস (বোতলজাত) বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪০ ধারায় একটি খুচরা দোকানকে ৫ হাজার ও অপর এক ডিলারকে ২০ হাজার সহ মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে খাদ্যদ্রব্যসহ গ্যাসের দাম রাখা হচ্ছে। এমন অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এদিকে,এলাকাবাসীর দাবী, ১৪ শ টাকার গ্যাস ১৮ শ টাকায় বিক্রি হচ্ছে। প্রশাসন উপজেলার সর্বত্র তদারকি না করলে বাড়তি দাম দিয়েই কিনতে হবে সিলিন্ডার গ্যাস।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...