...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা ⁜ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ ⁜ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন ⁜ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে ⁜ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪ ⁜ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে ⁜ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু ⁜ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান ⁜ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা ⁜ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ⁜ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ⁜ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা ⁜ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ ⁜ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন ⁜ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:02 AM

...
বিদ্যা বিকাশের সেরা পাঠকরা পেল সনদ ও পুরস্কার News Image

কাজী ইয়াকুব আলী নিমেল

বিদ্যা বিকাশ পাঠাগারের উদ্যোগে আয়োজিত স্কুলভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী বর্ষসেরা পাঠকদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুটি ও পেরুল উত্তর ইউনিয়নের একটি বিদ্যালয়ের মোট তিনজন শিক্ষার্থীকে পাঠাগারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়৷

পুরস্কার প্রাপ্তরা হলেন বাগমারা উত্তর ইউনিয়নের  দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিয়া জাফরিন, কেশনপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফরিন সুলতানা ও আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রণয় বড়্য়ুা।

বৃহস্পতিবার সকালে স্ব স্ব বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন বিদ্যা বিকাশ পাঠাগারের কো-অর্ডিনেটর সাংবাদিক কাজী ইয়াকুব আলী নিমেল। এ সময় উপস্থিত ছিলেন আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহা, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমি আক্তার, কেশনপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, বিদ্যা বিকাশ পাঠাগারের স্বেচ্ছাসেবক আরাফাত হোসেন শাওন ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

শিশু শিক্ষার্থীদের বহুমুখী করতে এবং বিদ্যালয়গুলির পাঠাগারের কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে লালমাই উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যা বিকাশ পাঠাগারের কার্যক্রম চলমান রয়েছে। এই ৩০ টি স্কুল থেকে ৫টি স্কুলে সর্বাধিক বই পাঠ করা শিক্ষার্থীদের বর্ষসেরা পাঠক হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীরা ১ হাজার টাকা নগদ অর্থ, গল্প, কবিতা, সাহিত্যের ১০ টি বই এবং সনদপত্র লাভ করেছে।

পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা নিয়মিত বিদ্যা বিকাশের দেওয়া বই স্কুল থেকে বাসায় নিয়ে গিয়ে পড়তাম। অনেকগুলো বই পড়ায় তারা আমাদের পুরস্কার দিয়েছেন। বিদ্যা বিকাশ পাঠাগারকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এতগুলো বই দেওয়ার জন্য এবং পুরস্কৃত করার জন্য৷

বিদ্যালয়গুলির শিক্ষকরা বলেন, বিদ্যা বিকাশ পাঠাগারের এই মহৎ উদ্যােগকে সাধুবাদ জানাই। তারা শুধু বিনামূল্যে বই উপহার দেননি, তারা প্রত্যেকটি বিদ্যালয়ে নিয়মিত মনিটরিং করেন এবং শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে বিভিন্ন পাটচক্রের আয়োজন করেন। বিশেষ করে তারা বর্ষসেরা পাঠক নির্বাচিত করে পুরস্কৃত করায় বাকী শিক্ষার্থীদের বই পাঠে অনুপ্রেরণা জোগাবে।

বিদ্যা বিকাশ পাঠাগারের উপদেষ্টা ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, বিদ্যা বিকাশ পাঠাগারের এমন মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। বিদ্যা বিকাশ পাঠাগারের এই উদ্যােগ সফল হবে যদি ছাত্র শিক্ষক এবং পাঠাগার সংশ্লিষ্ট প্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে কাজ করেন৷

বিদ্যা বিকাশ পাঠাগারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সাইফ মিঠু বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে সরকার পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগাতে আমাদের এই ছোট্ট উদ্যােগ। ইতিমধ্যে আমরা লালমাই উপজেলার ৩০ টি স্কুলে পাঠাগার স্থাপন করতে সক্ষম হয়েছি৷ নতুন করে আরও ১৩ টি স্কুলে আমাদের পাঠাগার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে স্কুলগুলোতে আমাদের বই পৌঁছেছে। শিক্ষার্থীদের বই পাঠে আরও বেশি আগ্রহী করতে আমরা বর্ষসেরা পাঠকদের পুরস্কৃত করেছি। ইনশাআল্লাহ আগামীতে সকলের সহযোগিতায় আরও বৃহৎ আকারে বিদ্যা বিকাশ কাজ করবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...

চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...

৭ হাসপাতাল ঘুরেও হামে  আক্রান্ত শিশু সাজিদকে  বাঁচানো গেলোনা
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা

এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...

আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...

নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে  আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ  এমপি
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক   হাসনাত আবদুল্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
➤ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
➤ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
➤ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি
➤ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন
➤ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে
➤ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪
➤ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে
➤ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু
➤ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান
➤ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা
➤ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
➤ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
➤ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা
➤ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ
➤ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন
➤ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir