...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা ⁜ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ ⁜ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন ⁜ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে ⁜ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪ ⁜ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে ⁜ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু ⁜ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান ⁜ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা ⁜ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ⁜ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ⁜ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা ⁜ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ ⁜ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন ⁜ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:15 AM

...
আমরা কাউকে বেকার ভাতা দিবো না, কর্মসংস্থানের ব্যবস্থা করবো লাকসামে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান News Image

আরিফুর রহমান স্বপন, লাকসাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কাউকে বেকার ভাতা দিবো না। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যোগ্যতার মাধ্যমে আগামী বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ৩০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপর চাবুক মারতে পারবেন না। তাই সাবধান। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াবেন না। তাহলে কোন ছাড় দেয়া হবে না। আমরা চাঁদাবাজদের ছাড় দিবো না। এদেশে চাঁদাবাজি করতে দিবো না। চিকিৎসার জন্য কেন বিদেশ যেতে হয়। এদেশে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা সৃষ্টি করা হয়নি। করেছে শুধু অনিয়ম আর দুর্নীতি। দুর্নীতিতে দেশটি ভরে গেছে। তা আর হতে দেয়া যাবেনা। আমরা ক্ষমতায় আসলে দুর্নীতির মূল উৎপাটন করে ফেলবো ইনশাআল্লাহ। তিনি বলেন, একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে হাত কেটে দিবে। কিন্তু না, জামায়াত ক্ষমতায় গেলে মানুষের হাত আরও শক্তিশালী করে তুলবে। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

তিনি ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে এবং একটি ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, গুম হওয়া পরিবারের কাছে গিয়েছি, তারা প্রশ্ন করেছে, আমাদের বাবা কি বেঁচে আছে? ছোট্ট ছোট্ট শিশুদের কাঁন্না ভেজা প্রশ্নের জবাব দিতে পারিনি। গুম হওয়া মানুষগুলোর জন্য আজও হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিন কি ঘটেছিল আয়না ঘরে। সেই বিভৎস কাহিনী আজ সবার জানা আছে।

যুবসমাজ ও নারী অধিকার প্রসঙ্গে জামায়াত আমির একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, যুবকদের অপমানজনক বেকার ভাতা নয়, বরং তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলে হাতে মর্যাদার কাজ তুলে দেয়া হবে। নারীদের অবরুদ্ধ রাখার অপপ্রচারের জবাবে তিনি বলেন, মা-বোনদের উচ্চশিক্ষা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের মর্যাদা ও নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে।

বর্তমান মায়েরা পরিবর্তনের বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, মায়েদের দোয়া ও আস্থাই আমাদের পথচলার শক্তি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার সমান অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

নির্বাচনী ইশতেহার ও আঞ্চলিক উন্নয়নের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বাকি ৩১টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের উন্নয়নের চিত্র বদলে দিবো ইনশাআল্লাহ। লাকসাম শুধু একটি জেলার দাবি রাখেনা, লাকসাম বিভাগ হওয়ার দাবি রাখে। আমরা ক্ষমতায় গেলে লাকসাম রেলওয়ে জংশনকে আধুনিক রেলওয়ে স্টেশনে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।

জনসভায় তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, তারা কোনো একক দলের নয় বরং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি। তিনি জোটের নেতাকর্মীদের মান-অভিমান ভুলে মিলেমিশে লড়াই করার এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফিরবেন।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. সৈয়দ এ,কে,এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট শাজাহান।

এ সময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা-১০ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট প্রার্থী মুহাম্মদ ইয়াসির আরাফাত, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী সৈয়দ এ,কে,এম ড. সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...

চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...

৭ হাসপাতাল ঘুরেও হামে  আক্রান্ত শিশু সাজিদকে  বাঁচানো গেলোনা
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা

এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...

আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...

নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে  আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ  এমপি
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক   হাসনাত আবদুল্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
➤ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
➤ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
➤ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি
➤ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন
➤ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে
➤ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪
➤ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে
➤ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু
➤ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান
➤ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা
➤ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
➤ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
➤ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা
➤ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ
➤ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন
➤ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir