...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা ⁜ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ ⁜ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন ⁜ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে ⁜ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪ ⁜ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে ⁜ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু ⁜ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান ⁜ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা ⁜ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ⁜ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ⁜ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা ⁜ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ ⁜ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন ⁜ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:28 AM

...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে News Image

ফয়সল আহমেদ খান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহমান সাকি (জোনায়েদ সাকি) ব্যাপক জনসংযোগ ও পথসভা করেছেন। এ সময় জনসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জিয়াউদ্দিন জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড শুকরি সেলিম, বিএনপির নেতা জয়নাল আবেদীন, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

জনসংযোগকালে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জুনায়েদ সাকি বলেন, একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইন্জিনিয়ারিং করার চেষ্টা করছে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই। প্রশাসন নিরপেক্ষ থাকলে কোন ইন্জিনিয়ারিং এ কাজ হবে না। নতুবা বাঞ্ছারামপুরবাসী তার সমুচিত জবাব দিবে।

তিনি আরো বলেন, “বাঞ্ছারামপুর আজ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। এখানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের যে সংকট—তা আর চলতে দেওয়া যায় না। মানুষ এখন পরিবর্তন চায়, উন্নয়ন চায়, ন্যায্য অধিকার চায়।”

জোনায়েদ সাকি  বলেন, “আমি নির্বাচিত হলে বাঞ্ছারামপুরকে শুধু একটি উপজেলা হিসেবে নয়, একটি পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক করা, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট দূর করা, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থানের বাস্তব উদ্যোগ নেওয়া হবে।” বক্তব্যে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “জনগণের টাকায় কোনো লুটপাট চলবে না। বাঞ্ছারামপুর হবে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন একটি জনপদ।”

আজ ৩০ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর আসনে বিএনপি ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এমপি প্রার্থী জোনায়েদ সাকি উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেটে ডোর টু ডোর ভোট প্রার্থনা করতে দেখা গেছে।তিনি যেখানেই হেটে গেছেন,সেখানেই মিছিলে পরিণত হতে দেখা গেছে।চায়ের দোকানে বা ভোটারের বাড়িতে, সর্বত্র তার পদচারণা লোকে লোকারণ্য। সবাই গণসংহতি আন্দোলনের প্রতিক 'মাথাল' মার্কাকে বিএনপির ধানের শীষের বিকল্প হিসেবে মনে করছেন ভোটাররা।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঞ্ছারামপুর আসনে  তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রচারণা করছেন স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, আমি বিএনপি কর্মী। কিন্তু জোনায়েদ সাকি কে দল মনোনীত করে বাঞ্ছারামপুর পাঠিয়েছে। তাকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো। পথসভায় বক্তারা বলেন, বিএনপি জোটের প্রার্থী হিসেবে জুনায়েদ সাকি সাধারণ মানুষের কথা বলেন, মাঠের বাস্তবতা বোঝেন এবং উন্নয়নের স্পষ্ট রূপরেখা দিয়েছেন—যা বাঞ্ছারামপুরবাসীর জন্য আশার বার্তা। জনসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় প্রার্থীকে স্বাগত জানান এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...

আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...

দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...

চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...

৭ হাসপাতাল ঘুরেও হামে  আক্রান্ত শিশু সাজিদকে  বাঁচানো গেলোনা
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা

এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...

আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...

নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে  আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ  এমপি
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক   হাসনাত আবদুল্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
➤ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
➤ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
➤ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি
➤ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন
➤ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে
➤ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪
➤ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে
➤ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু
➤ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান
➤ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা
➤ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
➤ কুবির নবনিযুক্ত উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
➤ বাইউস্টে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা
➤ লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর মৃত ব্যক্তির মাথা কেঁটে নিল দুর্বৃত্তরা
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে-হাসনাত আব্দুল্লাহ
➤ বাঞ্ছারামপুরে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন
➤ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir