প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 4:31 AM
হলে মোবাইল নিয়ে প্রবেশ, লালমাইয়ে তিন এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে এইচএসসি পরীক্ষার হলে স্মার্ট ফোন বহন করার অপরাধে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর এক ঘন্টা পরেই ভেন্যু কেন্দ্রটি পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। এসময় তিনি স্মার্টফোন বহন করার অপরাধে ৩জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের সচিব অধ্যাপক কামরুল হাসান বলেন, কেন্দ্রের অধীনে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমাই সরকারি কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আজ প্রথম পরীক্ষার দিনে ইউএনও স্যার পরিদর্শনে এসে তিনজন পরীক্ষার্থীকে স্মার্ট ফোন ব্যবহার করতে দেখেন। স্যারের নির্দেশে ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার হলে যে কোন ধরেন মোবাইল ফোন বহন ও ব্যবহার করা নিষিদ্ধ। আজ পরিদর্শনে গিয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থীর কাছে স্মাটফোন পাওয়া গেছে। তাদের বহিষ্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য লালমাই উপজেলার ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যু কেন্দ্রে এইচএসসি এবং আলিমের মোট ১ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে লালমাই সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ২৪৮জন পরীক্ষার্থী অধ্যক্ষ আবুল মজুমদার মহিলা কলেজ কেন্দ্রে, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের ৪১৩জন পরীক্ষার্থী বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ ও সুরুজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ১৯০ জন পরীক্ষার্থী ছোট শরীফপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এছাড়া ফয়েজগঞ্জ আলিম মাদরাসার ২৬ জন, মোহনপুর আলিম মাদরাসার ১৮ জন, হলদিয়া উসমানিয়া মহিলা মাদরাসার ১৫জন ও বেতাগাঁও আলিম মাদরাসার ১০ জন পরীক্ষার্থী ফয়েজগঞ্জ আলিম মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...