প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 5:45 AM
চান্দিনায় করোনা আক্রান্ত শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থাপনায়। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষা দিতে আসা ওই শিক্ষার্থী করোনা পজেটিভ রিপোর্ট দেখানোর পর তাকে বিশেষ ব্যবস্থাপনায় আলাদা কক্ষে পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। ওই পরীক্ষার্থী চান্দিনা মহিলা কলেজ এর শিক্ষার্থী।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন- চলমান করোনা ভাইরাস মোকাবেলায় আমরা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে সতর্কতা ও ব্যবস্থা নিশ্চিত করেছি। বৃহস্পতিবার সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব জানিয়েছেন একজন করোনা ভাইরাসে আক্রান্ত পরীক্ষার্থী এসেছে। পরে তাকে আলাদা কক্ষে পরীক্ষা নেয়া হয় এবং ওই একজন পরীক্ষার্থীর জন্য আলাদা পরিদর্শক নিয়োগ করা হয়। করোনা ভাইরাস সতর্কতা অবলম্বনে পরীক্ষা কেন্দ্রে সকলকে মাস্ক পরিধান করার জন্য জেলা প্রশাসক স্যার নির্দেশ প্রদান করেছেন।
তিনি আরও জানান, প্রথমদিনের পরীক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করেছি। আগামী পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করে প্রতিটি কক্ষে ঘোষণা করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...