প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:23 AM
দেবিদ্বারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, যুগ্ম আহ্বায়ক কাউছার ভূইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ মাহফুজ, সদস্য সচিব আব্দুল আলীম পাঠানসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচকরা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল সমর্থিত জোটের প্রার্থী মো. জসিম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...