প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:22 AM
কুমিল্লা-৬ নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আয়েশা আক্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা শহরের মুন্সেফবাড়ী এলাকার মনির টাওয়ারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি, কুমিল্লা জেলা জজ ও দায়রা আদালতের এডভোকেট কাইমুল হক রিংকু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম. আবু ফয়েজ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কুমিল্লা জেলা শাখার আহবায়ক মো. আশ্রাফুজ্জামান নোমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—এডভোকেট গোলাম মোস্তফা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, এডভোকেট মাহবুবুল হক খন্দকার, এডভোকেট নিজামুল হক, এডভোকেট সৈয়দ আল ইমরান, এডভোকেট মোহাম্মদ হাসনাত মুনীর চৌধুরী (প্রবাল), এডভোকেট সাফওয়ান কবির, এডভোকেট শিব্বির আহমেদ শিপন, এডভোকেট বেগম শাহাজালালী ও এডভোকেট হিমেল হাসনাত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন কলেজের আহবায়ক এম. এম. এস. মহিউদ্দিন এবং বি.বি.এল কলেজের আহবায়ক ফখরুজ্জামান মজুমদার সোহান। পবিত্র কুরআন তিলাওয়াত করেন বি.বি.এল কলেজের সদস্য সচিব কামরুল হাসান। মতবিনিময় সভায় আইন ছাত্র ফোরামের কুমিল্লা জেলার ৬টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম জোরদার করা, আইন শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...