প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Feb 2026, 12:31 AM
খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী নাঈমা খন্দকার। এতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন।
গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
কাক ডাকা ভোর থেকেই তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়ছেন।
এরই মধ্যে গত কয়েক দিনে দাউদকান্দির কাজীরকোনা, দৌলদ্দি, গয়েশপুর, মুদাফফরদি, উত্তর গাজীপুর ও দক্ষিণ গাজীপুর, দোনারচর, নাগেরকান্দি,গৌরীপুর, ইলিয়টগঞ্জ এবং মোহাম্মদপুরসহ দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।
নাঈমা খন্দকার জানান, ধানের শীষের পক্ষে এবার ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। তিনি বলেন অতীতে মন্ত্রী ও এমপি থাকতে ড. খন্দকার মোশাররফ হোসেন এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। আশা করি উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবারও ধানের শীষের পক্ষে রায় দেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...