প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Feb 2026, 12:32 AM
ব্যালট যাচ্ছে আসনে, কুমিল্লা জুড়ে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো শুরু হয়েছে। রোববার দুপুর থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
ব্যালট বহনকারী যানবাহনে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ ভোটের ব্যালটের পাশাপাশি এবারের নির্বাচনে গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার পাঠানো হচ্ছে। ব্যালটের সঙ্গে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী বিধিমালা সংবলিত ফেস্টুন ও প্রয়োজনীয় ভোটগ্রহণ সরঞ্জামও পাঠানো হচ্ছে।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, জেলায় মোট ভোটার প্রায় অর্ধকোটি। এর মধ্যে পোস্টাল ব্যালট রয়েছে প্রায় ১ লাখ ১১ হাজার। প্রতি আসনের ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার নিজ নিজ উপজেলায় পাঠানো হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ৮৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন।
তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রিসাইডিং কর্মকর্তারা ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে দেবেন। এর আগেই ভোটকেন্দ্রে ব্যবহৃত ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে।
এদিকে রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সভায় পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...