প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Feb 2026, 12:33 AM
ধানের শীষে ভোট চাইলেন সাক্কু ও ডা. সায়মা ফেরদৌস
আয়েশা আক্তার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ডে বিএনপির মহিলা দলের উদ্যোগে ধানের শীষ মার্কার পক্ষে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এবং মহানগর যুবদল নেতা আকিবুর রহমান আকিবের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহানা রহমান।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও তার সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. কাইমুল হক রিংকুর সহধর্মিণী ফেরদৌস আরা রত্না, জুলাই যোদ্ধা সাদমানের মা সারমিন আক্তার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনের সহধর্মিণী শিরিন আনোয়ার ও পুত্রবধূ সামিহা ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইকরাম হোসেন, আবু ইউসুফ রেনু, স্বপ্ন আলী, এবিএম সুমন, যুবদল নেতা মোহাম্মদ সানি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরিফসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লার মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন ও গণতন্ত্র চায়। ধানের শীষই পারে জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে। আপনারা নারীরা ঘরে ঘরে গিয়ে ভোটের বার্তা পৌঁছে দিন।
ডা. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা সমাজ পরিবর্তনের প্রধান শক্তি। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি আমাদের ভবিষ্যৎ, গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই। ধানের শীষে ভোট দিয়ে আপনারা সেই লড়াইয়ে শরিক হবেন।
সভাপতির বক্তব্যে রেহনা রহমান বলেন, এই ওয়ার্ডের নারী ভোটাররাই বিজয়ের চাবিকাঠি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বক্তারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...