প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:14 AM
ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাইয়ুমের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. কাইয়ুম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার পূর্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
পরে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য এর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে একমিনিট নিরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা। বীর মুক্তিযোদ্ধা মো. কাইয়ুম ওই ইউনিয়নের মকিমপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. কাইয়ুম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মহুমের জানাজায় উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...