প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:13 AM
কুমিল্লায় শ্রমিকনেতাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
পরস্পরের সাথে ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের সহযোগিতা করবো, গতকাল কুমিল্লা শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর শ্রমিকনেতাদের সম্মানে ইফতার মাহফিল এ কথা বলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে মহানগরীর একটি স্থানীয় হোটেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মাস্টার সফিউল্লাহ, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজি, সহকারী সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন ও মোঃ কলিমুল্লাহসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় টি অ্যান্ড টি শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা শ্রমিক, রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, শিক্ষা বোর্ড শ্রমিক ইউনিয়ন, কোটবাড়ি বার্ড শ্রমিক ইউনিয়ন, স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং কুচাইতলী আধুনিক হাসপাতাল কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া বলেন, কুমিল্লা শহরের শ্রমিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাধারণ মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি মহান আল্লাহর নিকট সবার রোজা কবুলের দোয়া করেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যস্ততার মাঝেও তিনি কুমিল্লার শ্রমিকদের খোঁজখবর রাখেন, যা মহানগরীর শ্রমিকদের প্রতি তার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি ভবিষ্যতেও এমন কর্মসূচিতে তার উপস্থিতি প্রত্যাশা করেন। পরিশেষে দোয়া ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...