প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:21 AM
বাইউস্টের উদ্যোগে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “ঈবৎঃরভরপধঃরড়হ রহ চৎড়ভবংংরড়হধষ ঈড়সসঁহরপধঃরড়হ, ঋধষষ ২০২৫” শীর্ষক চারদিনব্যাপী একটি কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২৫ু২৬ ফেব্রুয়ারি এবং ১ু২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সমন্বয় করেন বিভাগের সহকারী অধ্যাপক, জনাব আব্দুল্লাহ ভূইয়া। কর্মশালায় ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমসাময়িক পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। কর্মশালায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে ছিল—ক্যারিয়ার কাউন্সেলিং, পেশাগত যোগাযোগে সিভি ও রেজুমে প্রস্তুতকরণ, প্রযুক্তির ব্যবহার হিসেবে এক্সেলের উপর তিনটি পৃথক সেশন, চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণ বিষয়ে পরামর্শ , পেশাগত শিষ্টাচার ও আচরণবিধি, পেশাগত ক্ষেত্রে ই-টুলসের ব্যবহার, উপস্থাপন দক্ষতা ও পাওয়ারপয়েন্টের মৌলিক ধারণা, একাডেমিক লেখা ও গবেষণায় নৈতিক বিবেচনা (প্লেজারিজম পরিহার, প্যারাফ্রেজিং এবং প্লেজারিজম যাচাইকরণ সফটওয়্যারের ব্যবহার), মৌখিক ও সাংকেতিক যোগাযোগ এবং সামাজিক ইংরেজি ভাষা দক্ষতা।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা হয়। বিশেষ করে সিভি প্রস্তুতকরণ, মক ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ-এর ডিন অধ্যাপক ড. রমা ইসলাম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদ ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচক বৃন্দ বলেন- বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে কেবল একাডেমিক জ্ঞানই নয়, কার্যকর যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাগত আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ইংরেজি বিভাগের প্রধান উল্লেখ করেন যে ভবিষ্যতে এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...