প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:21 AM
অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে কুমিল্লা নগরীর পরিবেশ নষ্ট হয়েছে-মনিরুল হক চৌধুরী এমপি
আয়েশা আক্তার
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্ব স্ব দপ্তর কুমিল্লাকে অগ্রাধিকার দিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কুমিল্লা একসময় দেশের অন্যতম সুন্দর ও পরিকল্পিত শহর ছিল। কিন্তু বর্তমানে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে শহরের পরিবেশ নষ্ট হয়েছে। শহরে প্রবেশ ও বের হওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হতাশ হয়ে বসে থাকার সুযোগ নেই। সম্মিলিতভাবে কাজ করলে কুমিল্লাকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা সম্ভব।
কুমিল্লার উন্নয়নের ইতিহাস তুলে ধরে তিনি সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান-এর অবদানের কথা স্মরণ করেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আলেখারচর বিরতি থেকে মিয়াবাজার পর্যন্ত মহাসড়ক অংশকে দুর্ঘটনাপ্রবণ আখ্যা দিয়ে এমপি বলেন, সড়ক বিভাগের ত্রুটিপূর্ণ ডিভাইডার ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সেখানে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দেন তিনি। এছাড়া সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, লালমাই উপজেলা সংক্রান্ত আইনি জটিলতা এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের বিষয়েও তিনি বক্তব্য দেন। আদালতের রায়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বলেন।
এমপি এসময় বলেন, পদুয়ারবাজারের সাপ্তাহিক হাট সড়ক থেকে সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশনা দিয়ে তিনি বলেন, সড়কে বাজার বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...