প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Apr 2026, 9:37 PM
ঢাকার ক্লাবগুলো আলোচনার দাওয়াত দিলো বিসিবি
বিসিবির গেলো নির্বাচনের জেরে ঢাকার শীর্ষ ক্লাবগুলো গত ৬ মাস ধরে ঘরোয়া লিগ বয়কট করে আসছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় স্থবির হয়ে পড়ছিল ঘরোয়া ক্রিকেট। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবার সংকট নিরসনে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সিসিডিএম সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ৮ এপ্রিল ঢাকার প্রতিটি ক্লাবকে নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর জন্য ক্লাবগুলোকে এক টেবিলে আনতে এটিই বিসিবির প্রথম বড় পদক্ষেপ। এর আগে আগামীকাল রোববার তৃতীয় বিভাগ ক্রিকেট আয়োজনের জন্যও ক্লাবগুলোর সঙ্গে মিটিং করবে সিসিডিএম। ঢাকা লিগ সময়মতো শুরু না হওয়ায় দেশের সাধারণ ক্রিকেটারদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। কারণ, প্রতিবছর তাদের আয়ের একটি বিশাল অংশ আসে এই লিগ থেকে। এই সংকটের সুরাহা করতে গত বুধবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠের ক্রিকেট দ্রুত ফেরানোর জন্য কোয়াবের সেই আবেদনের পর বিসিবির পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা এল। বিসিবি নির্বাচন নিয়ে ক্লাব সংগঠকদের একাংশের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। এই দ্বন্দ্বের মাঝেই ৮ এপ্রিলের বৈঠকে ক্লাবগুলো শেষ পর্যন্ত অংশ নেয় কি না এবং লিগ শুরুর ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো যায় কি না, তাই এখন দেখার বিষয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...