প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Apr 2026, 8:33 AM
নাঙ্গলকোটে জামায়াতের অপ-প্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবী
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিস্বর গ্রামের এডভোকেট নূরে আলম ছিদ্দিকের বাড়ী ভাঙচুরকে কেন্দ্র করে জামায়াতের অপ-প্রচার ও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা । রোববার উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা কাকৈরতলা বাজারে
এই বিক্ষোভ মিছিল করে এর আগে কাকৈরতলা বাজার বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে দায়েকৃত মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। কয়েকদিন পুর্বে ছিদ্দিকের ভাই জাফর ছাত্রদলকে কুকুর আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এনিয়ে বিএনপি নেতা আমান স্থানীয় কাকৈরতলা বাজারে জাফরকে জিজ্ঞেস করলে জাফরসহ কয়েকজন আমানকে মারধর করে গুরুত্বর আহত করে। এরকয়েক ঘন্টা পর জানতে পারলাম ছিদ্দিকের বাড়িঘর কে বা কারা ভাঙচুর করেছে। তারা আমাদের দলের লোককে মারধর করেছে। কিন্তু জামায়াতে ইসলামী এটা ঘটনাকে পুঁজি করে
উল্টো আমাদের নেতাকর্মীর নামে মিথ্যা অভিযোগ রটিয়েছে এবং ফেসবুক মিথ্যা পোস্ট প্রদান করেছে। এছাড়াও তারা একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলাও করেছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে।
তিনি আরো বলেন, যাদেরকে এই মামলার আসামী করা হয়েছে। তারা জানেন না, কী কারণে তাদেরকে মামলার আসামী করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরদিকে বিএনপি নেতা স্বপন ও বাহার বলেন, গত ৩ জানুয়ারী রাতে অনাকাঙ্খিতভাবে ছিদ্দিকের বাড়ী কে বা কারা ভাঙচুর করেছে । কেউ জানে না। কিন্তু তারা আমাদের কিছু নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। তারা নির্বাচনের দিনও আমাদের বিএনপির বিরুদ্ধে অপ-প্রচার চালিয়েছে । এখনও তারা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচাররের নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলার আসামী অটোরিকশা চালক শিপন ও চা দোকানদার ফাহাদ বলেন,
ঘটনার দিন আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম। কি হয়েছে বড়সাঙ্গিস্বর গ্রামে
জানি না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখি তাদের বাড়ী
ভাঙচুর হয়েছে। এরপর শুনি আমরাও আসামী। বিএনপি সমর্থন করে কী মামলার
আসামী হলাম ?
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক
সভাপতি স্বপন, সহ-সভাপতি ইয়াসিন মজুমদার, যুবদল নেতা মাইন উদ্দিন,
ব্যবসায়ী বাহার মজুমদার, যুবদল নেতা খান মোবারক, বি এন পি নেতা আইউব
আলীসহ পেরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...