প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 Apr 2026, 8:53 PM
গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন জয়া
অভিনয় কিংবা গ্ল্যামার জয়া আহসান মানেই যেন দুইয়ের এক অনন্য মিশেল| বড় পর্দায় তিনি যেমন জাদুকরী, বাস্তব জীবনে ঠিক তেমনি এক স্টাইল আইকন| নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সব সময় নজরকাড়া| এবার একগুচ্ছ ছবি শেয়ার করে ফের ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার এসেছেন তিনি| শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস লুকে| আধুনিক ও আভিজাত্যের মিশেলে তার পোশাকের ওপরের অংশটি ছিল করসেট স্টাইল ও চমৎকার কারুকাজ করা| এই বিশেষ আউটফিটটি জয়ার লুকে যোগ করেছে এক আধুনিক ফ্যাশনেবল মাত্রা| তবে সবার চোখ আটকে গেছে তার গয়নার জাদুতে| জয়া তার গলায় ও কানে পরেছিলেন বিশেষ সবুজ পাথরের (এমেরাল্ড) জমকালো নেকলেস ও ইয়াররিংস| এই ভারী গয়নাগুলো তার পুরো অবয়বকে দিয়েছে এক রাজকীয় ও অভিজাত আবহ| হাতের আঙুলেও ছিল একই রঙের একটি বড় আংটি| পুরো লুকটি ফুটিয়ে তুলতে মেকআপেও ছিল নিখুঁত ছোঁয়া| হাইলাইটেড স্কিন আর পরিপাটি করে বাঁধা খোঁপা জয়ার ফেস কাটকে যেন আরও উজ্জ্বল করে তুলেছে| জয়ার এই নতুন রূপ দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরাও| কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘সুন্দর মানুষকে সব সময় সুন্দর লাগে|’ অন্য একজনের মন্তব্য, ‘অনেক সুন্দর লাগছে তোমাকে|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...