প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 8:47 AM
তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার না করে এআই’র মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে
অশোক বড়ুয়া
কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “কর্মক্ষেত্রে অ্যাডভান্স প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এআই ব্যবহার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন। মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার না করে এআই-এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এআই ব্যবহার করে গুজব ছড়িয়ে সমাজ ও ব্যক্তিপর্যায়ে হয়রানির ঘটনা বাড়ছে। তবে সঠিকভাবে ব্যবহার করলে এআই থেকে উল্লেখযোগ্য সুফল পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, এআই-এর অপব্যবহার সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তাই তথ্যপ্রযুক্তি ও এআই-এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি সাইবার অপরাধ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...