প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:53 AM
বিজিবির অভিযানে মানবপাচারকারী আটক
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে প্রায় ৮৪ লাখ টাকার ভারতীয় অবৈধ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
বুধবার (২২ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এবং কুমিল্লার শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, আকাশমনি গোল কাঠ, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেনু, গরু ও গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ লাখ ৩২ হাজার ১৯২ টাকা। এসব মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক সংরক্ষণাগারে রাখা হবে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, গত ১৯ এপ্রিল কসবা উপজেলার পশ্চিম খাদলা এলাকায় পৃথক অভিযানে মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্য মো. রাকিব (২২) কে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাঁকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজন পলাতক রয়েছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...