প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:55 AM
কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় কয়েক কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, হোমনা উপজেলার ৫১ নং মৌজার ১ নং খাস খতিয়ানের প্রায় ৯ শতাংশ সরকারি জমি, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ থেকে আড়াই কোটি টাকা, দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন উপজেলা ভূমি অফিসের চেইনম্যান অছি উদ্দিন জাহেদুল।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, উক্ত জমিটি প্রথমে বাদল কৃষ্ণ সাহা ও রাধা কৃষ্ণ সাহার নামে বন্দোবস্ত (লীজ) ছিল৷ পরবর্তীতে লীজের শর্ত ভঙ্গ করায় তা বাতিল করে মো. দাউদুল ইসলাম ও মজিবুর রহমানের নামে পুনরায় বন্দোবস্ত দেওয়া হয় (লীজ মোকদ্দমা নং ১/৮০-৮১)। তবে তাদের ক্ষেত্রেও শর্ত ভঙ্গের অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে লীজ বাতিল করা হয়নি।
এদিকে জমিটি নতুন করে লীজ পাওয়ার জন্য একাধিক আবেদন জমা পড়লেও দীর্ঘদিন ধরে সেগুলো ফাইলবন্দী অবস্থায় রয়েছে। ফলে সরকার সম্ভাব্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগ রয়েছে, এই সুযোগে চেইনম্যান অছি উদ্দিন জাহেদুল প্রভাব খাটিয়ে দাউদুল ইসলাম ও মজিবুর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন কৌশলে পুরো ৯ শতাংশ সরকারি জমি দখলের চেষ্টা করেন।
এ বিষয়ে আবেদনকারীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এর জেরে তাকে তিতাস উপজেলায় বদলী করা হয়। কিন্ত তার বাসা হোমনাতে রয়ে যায়। পরবর্তীতে দাউদকান্দি উপজেলায় বদলি করা হয়। তবে গত ১৫ এপ্রিল তাকে পুনরায় হোমনা ভূমি অফিসে পদায়ন করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে অছি উদ্দিন জাহেদুল বলেন, “যাদের নামে লীজ ছিল তাদের কাছ থেকে জমি ক্রয় করে আমি দখলে আছি। আমি নিয়ম অনুযায়ী লীজের জন্য আবেদন করেছি, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...