প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:30 AM
তিতাসে চলছে বোরো ধান কাটা মাড়াইয়ের মহোৎসব
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে বোরো ধান কাটা-মাড়াইয়ের চলছে মহোৎসব| ভোর থেকে সারাদিনে মাঝারি তাপপ্রবাহের যন্ত্রণাকে সঙ্গী করে রাত অবধি সোনালি ধান ঘরে তোলার তাগাদায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কিষানিসহ পরিবারের ছোট- বড় সবাই| তবে এবার অন্যান্য জাতের ধানের পাশাপশি জিংক সমৃদ্ধ জাতে ফলন ভালো হওয়ায় খুশি কৃষক| বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর কে বিশাল মাঠ জুড়ে হলুদ পাকা ধান মৃদু হাওয়ায় দোল খাচ্ছে| কিছু
কিছু জমিতে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক ও শ্রমিক| এসময় কথা হয় কালাইগোবিন্দপুর গ্রামের কৃষক শেখ ফরিদের সাথে| তিনি জানান, “এবার ৩৩ শতক জমিতে ব্রি ধান-১০৪ জাতের ধান আবাদ করে ছিলাম| ফলন খুব ভালো হয়েছে| আশা করছি হেক্টর প্রতি সাড়ে ৭ টন করে ধান পাবো”| কুড়িগ্রামের ভাসমান দিনমজুর আবদীন মিয়া বলেন, “আমরা এই সিজনে এ এলাকায় ধান কাটি, অন্যান্য বছরের তুলনায় এবার তিতাসে ধান ভালো হয়েছে”| একই ব্লকের আহমেদ উল্লাহ জানান, “আমি এবার কৃষি অফিসের
পরামর্শে ৩০ শতক জমিতে ব্রি ধান-১০২ আবাদ করেছি| ফলন দেখে মনটা ভরে
গেছে, দুইদিন পর কর্তন করবো|”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার অন্যান্য জাতের পাশাপাশি
জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২, খরা সহজনশীল ব্রি ধান-১০০ এবং সুগন্ধিময় ব্রি
ধান-১০১, ব্রি ধান-১০৪ ও ব্রি ধান-১০৮ চাষ করা হয়েছে| বর্তমানে এই জাতের
ধানগুলো কর্তন করা হচ্ছে| তবে আগামী ৯-১০ দিন পর ব্রি ধান-২৯, ব্রি ধান-
৮৯ ও ব্রি ধান-৯২সহ অন্যান্য জাতের ধানগুলো কর্তন করা হবে| উপজেলায় এবার ৬
হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষাবাদ
হয়েছে ৬ হাজার ৭৩৫ হেক্টর জমিতে| লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫ হেক্টর জমিতে আবাদ কম
হয়েছে| তবে গত বছর লক্ষ্যমাত্রা একই থাকলেও আবাদ হয়েছিল ৬ হাজার ৮৩০ হেক্টর|
অর্থ্যাৎ ঐবার লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর জমিতে ধান চাষ বেশি হয়েছিল|উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, নতুনজাতের বোরো ধান কর্তনকে ঘিরে কৃষক পরিবারগুলোতে উৎসবমূখ পরিবেশসৃষ্টি হয়েছে| বিশেষ করে জিংক জাতের ধানের শীষ ভারী ও দানায় পরিপূর্ণ,গাছ শক্ত হওয়ায় হেলে পড়ার ঝুঁকি ছিল না| তাই এ জাতের ফলন ভালো আশা করা
যাচ্ছে|উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, তিতাসে এবারভূট্টার আবাদ বেশি হয়েছে| তাই বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই| তবে গত বছর ভূট্টা চাষ কম হওয়াতে ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছিল| নতুন জাতের বীজ উচ্চ ফলনশীল ও সহনশীল, যা কৃষকের উৎপাদন ও আয় বৃদ্ধিতেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| ধান উৎপাদন বাড়ানোর পাশাপাশি জিংকের ঘাটতি পূরণে আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি| তবে এবার প্রায় ১শ হেক্টক জমিতে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ আবাদ করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...