প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:31 AM
মনোহরগঞ্জে ধানের বাম্পার ফলন, শ্রমিক ও হারভেস্টার সংকটে কৃষক
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ পুরোদমে শুরু হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান কাটার ধুম পড়েছে। এবারের ভালো ফসলে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক দেখা গেছে। কৃষকরা বলছেন, খুবই ভালো ফলন হয়েছে। তবে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার বিশাল কর্মযজ্ঞে দেখা দিয়েছে শ্রমিক ও হারভেস্টার সংকট।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষারের সাথে কথা বলে জানা যায়—চলতি বছরে মনোহরগঞ্জ উপজেলায় ১০০১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে উপজেলা কৃষি অফিস থেকে ২৫০০ জন কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলা কৃষি অফিসার, সহকারী কৃষি অফিসার ও সংশ্লিষ্ট টিমের নিয়মিত তদারকিতে কৃষক ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সমন্বয় থাকায় কাঙ্ক্ষিতর চেয়েও বাম্পার ফলন হয়েছে।
তবে কৃষকরা বলছেন, ধান কাটা ও মাড়াইর কাজে বাড়তি মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। রয়েছে কম্বাইন হারভেস্টার মেশিনের সংকটও। ধান কাটার ভরা মৌসুমে কম্বাইন হারভেস্টার কেলেঙ্কারি নিয়ে আলোচনা রয়েছে। কৃষকরা ধান কাটার এই যন্ত্র না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন।
জানা গেছে, সরকারের কাছ থেকে ৫০ ভাগ টাকা ভর্তুকি নিয়ে কেনা উপজেলার ৫টি কম্বাইন হারভেস্টার বেশি মজুরিতে ধান কাটছে অন্য উপজেলায়। এসব ধান কাটার যন্ত্র স্ব স্ব এলাকায় নেই। কিন্তু কৃষি অফিসের তালিকায় এখনো এই কম্বাইন হারভেস্টারকে দেখানো হচ্ছে। অর্থাৎ ‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’।
কৃষকদের অভিযোগ,গত সরকারের আমলে দেওয়া কম্বাইন হারভেস্টার কেনা-বেচায় কৃষি অফিসের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকায় তালিকায় এখনো হারভেস্টার দেখানো হচ্ছে। উপজেলাজুড়ে তালিকায় থাকা অনেক হারভেস্টার এখন আর এলাকায় নেই। ভর্তুকির এই ধান কাটার যন্ত্র লাখ লাখ টাকা লাভে অন্য উপজেলায় বিক্রয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন তুঘলকি কাজের সঙ্গে কৃষি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার বললেন, "আমি যোগদান করার পর হারভেস্টার যন্ত্রের বিষয়ে কড়া নজরদারি রাখছি। আর আমি যোগদানের পর নতুন কোন কম্বাইন হারভেস্টার দেওয়া হয়নি। তবুও এই বিষয়ে খোঁজখবর নেব আমি। তিন বছর পর মালিকানা হস্তান্তর করতে পারেন হারভেস্টার যন্ত্রের মালিকরা। সেক্ষেত্রে ভর্তুকির টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে। কৃষি অফিসকে বিষয়টি জানিয়ে হস্তান্তর করতে হবে।" কম্বাইন হারভেস্টার সংশ্লিষ্ট এলাকায় নেই, অথচ তালিকায় দেখানো হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিষয়টি আমার জানা নেই।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...