...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:32 AM

...
ব্রাহ্মণপাড়ায় জারুল ফুলে মুখরিত গ্রামীণ জনপদ News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এখন যেন জারুল ফুলের উৎসব চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা, পুকুরপাড় ও সড়কের পাশে ফুটে থাকা বেগুনি রঙের জারুল ফুলে মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রামীণ জনপদ। প্রকৃতির এই অপূর্ব সাজ স্থানীয় মানুষের নজর কাড়ছে এবং দিচ্ছে প্রশান্তির ছোঁয়া।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার কল্পবাস, গোপলনগর, মালাপাড়া, অলুয়া, মহালক্ষীপাড়া, দেউশ, চৌব্বাস, মাধবপুর কলেজপাড়াসহ প্রায় প্রতিটি গ্রামে জারুল গাছে ফুল ফুটেছে। বাড়ির আঙিনা, প্রধান ফটক, পুকুরপাড় এবং গ্রামীণ সড়কের পাশের জারুল গাছ যেন রঙিন বর্ণিলতায় সাজিয়ে তুলেছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, প্রতি বছর গ্রীষ্মের শুরুতে জারুল ফুল ফুটলেও এবার এর সৌন্দর্য যেন একটু বেশিই চোখে পড়ছে। সবুজের মাঝে বেগুনি রঙের এই ফুল পরিবেশকে করেছে আরও মনোমুগ্ধকর।
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া আফরিন বলেন, জারুল ফুল ফুটলে পুরো এলাকা অনেক সুন্দর লাগে। স্কুলে যাওয়া-আসার পথে এই দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়।
ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, গরমের মধ্যে জারুল ফুল যেন একটু স্বস্তি দেয়। ছবি তোলার জন্যও অনেক সুন্দর লাগে।
কামরুল হাসান নামের এক পথচারী বলেন, গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে গেলে এখন মনে হয় যেন ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এমন দৃশ্য সত্যিই মনকে প্রশান্ত করে।
ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সৌন্দর্যবোধ গঠনে এমন প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ইউনানী) মো. সোহেল রানা বলেন, প্রকৃতির সৌন্দর্য মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। জারুল ফুলের এই দৃশ্য মানুষকে মানসিকভাবে সতেজ রাখে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বলেন, জারুল একটি শোভাবর্ধক বৃক্ষ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ যদি আরও বেশি করে এমন গাছ রোপণ করে, তাহলে পরিবেশ আরও সুন্দর হবে।
প্রকৃতির এই রঙিন আয়োজনে ব্রাহ্মণপাড়া যেন এখন এক ফুলেল জনপদে পরিণত হয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও মুগ্ধ করছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir