...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 1:05 PM

...
বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান - ইউএনও বুড়িচং News Image

কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচং উপজেলার অবৈধভাবে দখল হওয়া খালগুলো উদ্ধারে দ্রুত কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। জলাবদ্ধতা, খাল দখল বর্জ্য ব্যবস্থাপনা ইস্যুতে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম, বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন, নসু মিয়া, মাসুম মেম্বারসহ স্থানীয় ছাত্র প্রতিনিধি ছাব্বির, তারিকুল ইসলাম পিয়াস আরিফ আহমেদ মাহাদি।

সভায় ইউএনও বলেন, “খাল দখল করে যারা জনদুর্ভোগ বাড়াচ্ছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অভিযান চালিয়ে খাল উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা ড্রেনেজ সমস্যার সমাধানে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর সম্পৃক্ততা সচেতনতা ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

সভায় আলোচনায় উঠে আসে, খাল দখলের ফলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, কৃষি উৎপাদন ব্যাহত হওয়াসহ জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। জলপ্রবাহ ব্যাহত হওয়ায় এলাকায় বর্ষা মৌসুমে পানি জমে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। শহর গ্রামাঞ্চলের মধ্যে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে কৃষিকাজ, মাছ চাষ, ভূগর্ভস্থ পানির রিচার্জ এবং সার্বিক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে।

সভায় জনপ্রতিনিধি নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি সকল প্রকার দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হবে। উপজেলা প্রকৌশলী, ভূমি অফিস, উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত টিম অচিরেই কাজ শুরু করবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir