প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 1:06 PM
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে আগ্রাসী প্রজাতির ৮ হাজার ইউক্যালিপ্টাস ও আকাশমণির চারা ধ্বংস
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দুটি নার্সারিতে রোপণের জন্য রাখা ইউক্যালিপ্টাস ও আকাশমণি গাছের প্রায় ৮ হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়। আগ্রাসী প্রজাতি হিসেবে পরিচিত ও পরিবেশের জন্য ক্ষতিকর এই গাছগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেসুর রহমান এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, "পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর এবং আগ্রাসী এই প্রজাতির গাছ চাষ ও রোপণ সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি নির্দেশনা অনুযায়ী এই চারা ধ্বংস করা হয়েছে।"
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, "ইউক্যালিপ্টাস ও আকাশমণি গাছ মাটির জলধারণ ক্ষমতা কমিয়ে দেয় এবং অন্য উদ্ভিদের বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। এটি দেশের কৃষি ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ।"
উল্লেখ্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের লক্ষ্যে ইতোমধ্যে পরিবেশ মন্ত্রণালয় ইউক্যালিপ্টাস, আকাশমণি, মেসকুইট প্রজাতির গাছের চাষ ও বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দুটি নার্সারিতে রোপণের জন্য রাখা ইউক্যালিপ্টাস ও আকাশমণি গাছের প্রায় ৮ হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...