প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 2:13 PM
চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম গ্রেফতার
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ। তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...