প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:15 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক, চুরি ও ইভটিজিংবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মহসিন কবির সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সরকার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল আমিন, উপজেলা জামায়াতের আমির মো. রেজাউল করিম, বিল্লাল হোসেন মাস্টার এবং মো. সোহেল ভূঁইয়া মেম্বার।
সমাজসেবক মো. শাহজালাল সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম সরকার, সমাজসেবক মো. শাহজাহান মেম্বার, কাজী মোবারক, অ্যাডভোকেট কামরুল হাসান, মো. আকতার হোসেন, হাসান ভূঁইয়া, বসির আহাম্মদ সরকার মেম্বার, মো. জমির হোসেন, বিল্লাল হোসেন সরকার, মাসেকুল ইসলাম রুম্মান, শরাফ উদ্দিন সরকার, শাহ জালাল সরকারসহ মহালক্ষীপাড়া ১ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, মহালক্ষীপাড়া গ্রাম ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সুনামধন্য ও ঐতিহ্যবাহী গ্রাম। শিক্ষা ও সংস্কৃতিতে এ গ্রামের আলাদা পরিচিতি রয়েছে। তাই এ গ্রামে কোনো ধরনের মাদক, চুরি ও ইভটিজিংকারীদের স্থান হবে না।
বক্তারা আরও বলেন, গ্রামের কোনো ব্যক্তি মাদক সেবন, মাদক ব্যবসা, চুরি কিংবা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িতদের সামাজিকভাবে বয়কট করা হবে বলেও ঘোষণা দেন তারা। একই সঙ্গে সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...