প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:18 AM
চাঁদপুরে বাবার স্মৃতিবিজড়িত খাল পুন:খননের উদ্বোধন করলেন তারেক রহমান
কাজী নজরুল ইসলাম
৪৮ বছর পর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারকবাজার এলাকায় খোদ্দ খাল খননকা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিএনপি'র নির্বাচনী ইশতেহারের ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয় | প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ খোদ্দ খাল খননের মাধ্যমে জেলায় এ কর্মসূচির সূচনা করা হয় | অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক | শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক এলাকায় খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর সফরে এসেছেন। চাঁদপুরে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে- সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট-সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন | এরপর বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান। সবশেষে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বি এনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুরে আগমনকে কেন্দ্র করে জেলার বিপুল সংখ্যক জনগণ সহ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে |
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...