প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:27 AM
তারেক রহমানকে স্বাগত জানাতে নিমসারে জনসমুদ্র
মো.জাকির হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক শক্তি প্রদর্শন ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ১০ হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়কের দুই পাশ। নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্যপূর্ণ অংশগ্রহণে কর্মসূচি পায় উৎসবমুখর রূপ। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নিমসারে এসে জড়ো হন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। তাঁর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হচ্ছে। তাঁরা চাঁদপুর সফর সফল করার পাশাপাশি আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নিমসার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য খন্দকার জামাল হোসেন, ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সহসভাপতি এডভোকেট মোঃ ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, আবু ইউসুফ পাখি।
ব্রাহ্মণপাড়া উপজেলা ভারপ্রাপ্ত বিএনপির সভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, মহসিন কবির সরকার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল আলম বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মনির হোসেন ভূইয়া, রাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা জাসাসের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সহসভাপতি ফয়েজ আহমেদ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান সভাপতি অধ্যাপক কামরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, আলী আহাম্মদ মোস্তফা, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন খান, মামুনুর রশীদ, তানজিবুর রহমান শুভ, জুবায়ের আহমেদ ও হৃদয় হাসান প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...