প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:42 AM
চৌদ্দগ্রামে হামে আক্রান্ত আহাদকে চার হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না
এমরান হোসেন বাপ্পি
বশির আহম্মেদ একজন নির্মাণ শ্রমিক| ২০০৬ সালে বিয়ে করেন আছমা আক্তারকে| সেই ঘরে জন্ম নেয় মর্জিনা আক্তার বর্ষা (১৬) নামে কন্যা সন্তান| তারপর জীবন জীবিকার তাগিদে একমাত্র কন্যাকে রেখে চলে যান দুবাইতে| প্রবাস জীবন শেষ করে ২০১৭ সালে দেশে আসেন| ২০১৯ সালে তাদের দাম্পত্য জীবনে একমাত্র পুত্র সন্তান| আদর করে নাম রাখা হয় আব্দুল আহাদ| তাকে নিয়ে বাবা মায়ের অনেক ¯^প্ন| ¯^প্ন পূরণ করতে আব্দুল আহাদকে ভর্তি করা হয় বাড়ীর পাশের ফেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শেণিতে| নিষ্ঠুর হামে আক্রান্ত হয়ে আব্দুল আহাদ মঙ্গলবার রাতে মারা যান| কান্নাজড়িত কণ্ঠে বাবা বলেন, চৌদ্দগ্রাম থেকে ঢাকা চারটি হাসপাতালে ঘুরেও আমি আমার বুকের মানিককে বাচাতে পারলাম না| এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে| স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে আব্দুল আহাদের শরীরে হালকা জ্বর দেখা দেয় সাথে বমি| প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ীতে নিয়ে আসা হয়| সন্ধ্যা নামতেই তার অবস্থার অবনতি ঘটে| দ্রুত নেওয়া হয় চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে| চিকিৎসক পরামর্শ দেন তাকে ভর্তি থা কতে হবে| সেই অনুযায়ী ভর্তি থেকে চিকিৎসা চলছিলো| রাতে আবারো তার পরিস্থিতি অবনতি ঘটলে কতর্ব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়| রাতভর হাসপাতালের বারান্দাতে পড়ে থাকলেও পরদিন মঙ্গলবার চিকিৎসক এসে আব্দুল আহাদকে দেখে বলে তাকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব না| নিয়ে যেতে হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ততক্ষণে আব্দুল আহাদের অবস্থা আরো অবনতি হচ্ছে| বাবা মা উপায়ন্ত না দেখে তাকে নিয়ে যায় কুমিল্লার অপর একটি বেসরকারি হসপিটালে
সেখানেও ডাক্তার অপারগতা প্রকাশ করলে নেওয়া হয় অপর আরো একটি বেসরকারি হাসপাতালে| সেখানেও কতর্ব্যরত চিকিৎসক আহাদকে ভর্তি রাখতে অপারগতা প্রকাশ করে| পরিশেষে মা বাবা একমাত্র সন্তানকে নিয়ে মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়| পথিমধ্যে এ¤^ুলেন্সে আব্দুল আহাদ এর মৃত্যু হয়| বুধবার বিকেলে বশির আহমেদ জানান, আব্দুল আহাদকে নিয়ে আমার অনেক ¯^প্ন ছিলো| একে একে চারটি হাসপাতালে নিয়ে গেলাম তবুও বাচাতে পারলাম না আমার বুকের মানিককে | তিনি আরো জানান, চৌদ্দগ্রাম ও কুমিল্লার হাসপাতালগুলোতে আব্দুল আহাদের চিকিৎসা সেবা ব্যর্থ হওয়ায় মঙ্গলবার রাতে আমার স্ত্রী আছমা সহ এ¤^ুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার সময় কাচপুর পৌছালে আহাদ মারা যায়| আমার স্ত্রী আমাকে বলে আমাদের ছেেেলতো আর বেচে নাই কই নিয়া যান? আমি
স্ত্রীর কথা না শুনে বুকের মানিককে বাচাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে একটি ওষুধ দোকান থেকে একজন ডাক্তারকে নিয়ে আসলে তারা পরিক্ষা করে দেখেন আব্দুল আহাদ আর বেচে নাই| স্ত্রী আছমা আক্তার কান্ন জড়িত কন্ঠে বলেন, আমি এখন কি নিয়া বাইচা থাকমু? এই দেশে কি হামের চিকিৎসা নাই| নিষ্ঠুর হাম ক্যামনে আমরা আহাদকে কাইড়া নিলো? বুকের ধনকে বাচাইতে চারটা হাসপাতালে দৌড়াইলাম তবুও বাচাইতে পারলাম না| চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহম্মেদ চৌধুরী তোফায়েল জানান, আব্দুল আহাদ হামের লক্ষণ নিয়ে সোমবার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমরা তাকে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ভর্তি করে রাখি| রাতেই তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি| শুনেছি ছেলেটি মঙ্গলবার রাতেই ঢাকা নেওয়া পথে মারা যায়| এইদিকে বুধবার (৩ জুন) সকালে আব্দুল আহাদ এর গ্রামের বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...