প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:43 AM
মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলেটগঞ্জ-মুরাদনগর সড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে
থাকা অবস্থায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আশ্রাফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত
হয়েছেন| বুধবার (২ জুন) রাতে জাহাপুর উপজেলার ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় এ
দুর্ঘটনা ঘটে| নিহত অশ্রাফ আলী জাহাপুর এলাকার চকের বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে|
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশ্রাফ আলী নিজ বাড়ির সামনে রাস্তার পাশের
বাড়ির এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন| এ সময় এক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল
চালিয়ে আশ্রাফ আলীকে ধাক্কা দেয়| এ সময় তিনি গুরুতর আহত হন| পরে আশ্রাফ আলীকে
পার্শ্ববর্তী উপজেলার দেবিদ্বার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন|
আশ্রাফ আলীর সঙ্গে থাকা আবু মুসা বলেন, আমি দ্রুত সরে যেতে পারলেও আশেক আলী
মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন| তিনি আরও জানান, দুর্ঘটনার পর
এলাকাবাসী মোটরসাইকেল চালকে আটকানোর চেষ্টা করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে
যান| তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি এলাকাবাসী জব্দ করে নিজেদের হেফাজতে রেখেছেন|
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে
চলাচল করে আসছে| এ বিষয়ে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি| এলাকাবাসী বলেন, এই রাস্তায় বেপরোয়া
গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়ে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এ
ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে|
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী
বলেন, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে|
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে| স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে
গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...