প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2026, 9:03 AM
ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সহসভাপতি মো. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ ও মো. আনোয়ারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ঈমাম হোসেন এবং নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান সোহেল ও মো. সোহেল খান চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।
সভায় সাংবাদিকদের মধ্যে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। উপস্থিত সদস্যরা সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...