...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2026, 9:04 AM

...
চান্দিনার হাড়িখোলা লোকনাথ মন্দিরে তিরোধান দিবস পালিত; News Image
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা ঠাকুরবাড়িতে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বাংলা বর্ষপঞ্জির ১৯ জ্যৈষ্ঠ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও ভক্ত সমাগমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
মন্দির সূত্রে জানা যায়, হাড়িখোলা ঠাকুরবাড়ির বাসিন্দা সন্ধ্যা রানী দে ১৯৮২ সালে স্বপ্নে আদিষ্ট হয়ে সিদ্ধ পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর পূজা শুরু করেন। পরবর্তীতে স্থানীয় ভক্তদের সহযোগিতায় সেখানে গড়ে ওঠে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর তিরোধান দিবসসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

এ বছরও তিরোধান দিবস উপলক্ষে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী মন্দিরে সমবেত হন। ভক্তরা লোকনাথের চরণে প্রার্থনা নিবেদন করেন এবং মানবকল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনে বিভিন্ন কীর্তনদল অংশ নেয়। মন্দির প্রাঙ্গণ ভক্তিমূলক সঙ্গীত ও নামসংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
মন্দিরের প্রধান পুরোহিত  বিশ্বজিৎ চক্রবর্তী জানান, "বাবা লোকনাথের আদর্শ মানবসেবা, সত্য, ন্যায় ও ধর্মচর্চার শিক্ষা দেয়। তাঁর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে"।

শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী উপমহাদেশের অন্যতম শ্রদ্ধেয় সাধক ও আধ্যাত্মিক মহাপুরুষ। তিনি ১৭৩০ খ্রিস্টাব্দে (বাংলা ১১৩৭ সালের ১৮ ভাদ্র) তৎকালীন বাংলার যশোহর জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 

শৈশব থেকেই তিনি ধর্মচর্চা ও আধ্যাত্মিক সাধনায় আকৃষ্ট ছিলেন। মাত্র অল্প বয়সে গুরুর সঙ্গে গৃহত্যাগ করে কঠোর তপস্যা ও ব্রহ্মচর্য পালন করেন। দীর্ঘকাল ভারত, হিমালয় ও বিভিন্ন তীর্থস্থানে সাধনা শেষে তিনি বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদী এলাকায় আশ্রম প্রতিষ্ঠা করেন।

বাবা লোকনাথ মানবসেবা, দয়া, সত্যনিষ্ঠা ও ঈশ্বরভক্তির শিক্ষা প্রচার করেন। তাঁর বিখ্যাত বাণী— “রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়বে, আমাকে স্মরণ করিও; আমি তোমাদের রক্ষা করিব।”—আজও ভক্তদের মধ্যে গভীরভাবে সমাদৃত।

১৮৯০ খ্রিস্টাব্দের ১৯ জ্যৈষ্ঠ তিনি মহাসমাধিতে লীন হন। এই দিনটিকেই তাঁর তিরোধান দিবস হিসেবে ভক্তরা প্রতি বছর গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে পালন করে থাকেন।

তিরোধান দিবস উপলক্ষে হাড়িখোলা লোকনাথ মন্দিরে আয়োজিত অনুষ্ঠান সফল করতে স্থানীয় ভক্তবৃন্দ ও মন্দির পরিচালনা কমিটি সার্বিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে প্রতিদিন  ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

বুধবার হাড়িখোলা মন্দিরে ড়উপস্থিত হয়ে   ভক্তদের উদ্দেশ্যে  বক্তৃতা করেন  চান্দিনা উপজেলা বিএনপি  সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ,  সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পূজা উদযাপন ফ্রন্ট  চান্দিনা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক কার্তিক দে প্রমুখ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir