প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2026, 12:52 AM
কসবায় হত্যা মামলার আসামী সাব্বির হোসেন কক্সবাজার থেকে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার আসামি সাব্বির হোসেনকে খুনের ৪৮ ঘন্টার মধ্যেই কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় তার বাবা আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (৭ জুন) দুপুরে অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। গত শনিবার (৬ জুন) মধ্যরাতের দিকে প্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশ সাব্বিরের অবস্থান শনাক্ত করে। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তাকে কসবা থানায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা জানান, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির ও তার বাবা আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারের খবরে নিহত আনোয়ারের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে ৪৮ ঘন্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করায় স্থানীয়রা কসবা থানা পুলিশের প্রশংসা করছেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে নিহতের বাবা গিয়াসউদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ।
পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা বলেন, আনোয়ার হোসেন হত্যা ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামি সাব্বিরকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে থানায় আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...