...
শিরোনাম
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯ ⁜ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল ⁜ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন ⁜ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের ⁜ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ ⁜ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2026, 12:55 AM

...
বুড়িচংয়ে কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ, আহত ৫ News Image
কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. অহেদ আলীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলা চালিয়ে পাঁচজনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (৭ জুন) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার কণ্ঠনগর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান ফাহিম।

লিখিত বক্তব্যে তিনি জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের যৌথ মালিকানাধীন একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ ওই জমিতে রাতের আঁধারে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন অভিযুক্তরা। বিষয়টি নিয়ে বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেন।

রাকিবুল হাসান বলেন, গত ১২ মে কুমিল্লার আদালত থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ নেওয়া হয়। পরে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু অভিযুক্তরা সেই নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে ২৪ মে কুমিল্লা সিভিল জজ আদালত উক্ত ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ৬ জুন রাত ১২টার দিকে পুনরায় জমিতে কাজ শুরু করেন অভিযুক্তরা। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। তবে পুলিশ চলে যাওয়ার পর কৃষক দল নেতা অহেদ আলীর নেতৃত্বে নোয়াব আলী, নাজমুল, আবু নাসের, আব্দুল হক, সেলিনা বেগম, মোহাম্মদ আলীসহ আরও কয়েকজন মিলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এ হামলায় রাকিবুল হাসানের মা রেহেনা বেগম, চাচা শফিকুল ইসলাম, চাচাতো ভাই রাসেল এবং ভগ্নিপতি জাকির হোসেনসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাকিবুল হাসান দাবি করেন, হামলার পরও অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিকল্প পথ ব্যবহার করে চলাচল করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, “ভূমির প্রকৃত মালিকানা যাচাই করে যার অধিকার রয়েছে তাকে জমি বুঝিয়ে দেওয়া হোক। প্রশাসনের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষক দলের সভাপতি মো. অহেদ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ব্যস্ততার কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিমসার বাজারে  পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯

মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...

কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...

দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...

নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...

সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...

০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
➤ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
➤ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
➤ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের
➤ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir