প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:07 AM
চিরনিদ্রায় আব্দুর রশিদ ভূঁইয়া রেখে গেলেন স্মৃতি আর ভালোবাসা
মো. জাকির হোসেন
কুমিল্লা ক্যান্টনমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন এর আবিদপুর ভূঁইয়া বাড়ির মরহুম ইদ্রিসভূঁইয়ার মেজো ছেলে আব্দুর রশিদ ভূঁইয়া জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের শেষে শোক প্রকাশ করেছেন এলাকার মানুষ ও আত্মীয়স্বজন।
গতকাল সকাল সাড়ে ১১ টায় আবিদপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাত ১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময়কাল তার বয়স ছিল প্রায় ৭০ বছর। তিনি এমইএস প্রায় ৫০ বছর কর্মরত ছিলেন। ৫ মেয়ে এবং এক পুত্র সন্তান রেখে চির-বিদায় নিয়েছেন তিনি।
মরহুমের জানাজা নামাজে শরীক হয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আত্মীয় স্বজন। এসময় ব্যারিস্টার আব্দুল আল মামুন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আব্দুর রশিদ ভূইয়ার জন্য দোয়া করেন।
জানাজা নামাজ পড়ান তার বোনের ছেলে মুফতি জাবের আহম্মেদ। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমের পুত্র ফারহান আহম্মেদ ফাহিম ভূঁইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...