প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:10 AM
এই প্রথম ভোটের মাধ্যমে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বিএনপির কমিটি গঠন
এমরান হোসেন বাপ্পি
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই প্রথম সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই মূল নেতৃত্বে আসা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা নির্ঘুম রাত কাটিয়েছে। তারা প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছে। এমন অবস্থা দেখে অনেকের কাছে মনে হয়েছে এই বুঝি সত্যিকার গণতন্ত্র ফিরে এসেছে, ভোটের অধিকার ফিরে এসেছে। যে ভোট ও গণতন্ত্র বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুক্ষিগত করে রেখেছিল।
শুক্রবার দিনভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিকাল ৪টায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতার শুরুতেই মাঠের পূর্ব পাশের ভবনের নিচতলায় শতাধিক স্বেচ্ছাসেবকের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্মেলনের প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক ছুট্টু, সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের টিম লিডার মোঃ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে স্বচ্ছ ব্যালট পেপারে প্রতিকে সিল মারার মাধ্যমে কাউন্সিলদের ভোট গ্রহণ শুরু হয়। টানা ৩ ঘন্টা ভোট গ্রহণ শেষে রাত ৮টায় দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় পর্ব শুরু হয়। ভোটের ফলাফল গননার পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও উদ্বোধকের বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।
মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ ও মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া’র যৌথ সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অতিথিদের আলোচনা শেষে এই যেন কাঙ্খিত কোন ফলাফলের জন্য উপস্থিত লোকজনের অপেক্ষার পালা শুরু হয়। সবার তীক্ষ নজর মঞ্চের দিকে না জানি কি হতে কি হচ্ছে। হা করে তাকিয়ে আছে ভোট গননার দিকে। রাত ৯ টায় শুরু হয় ভোট গননার শুরু হয় সবার সম্মুখেই মাইকে ঘোষণার মাধ্যমে। কোন প্রার্থী যেন কোন ধরনের আপত্তি করতে না পারে তার জন্যই এমন ব্যবস্থা। রাত ১১টায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতিতে পদে মোঃ জালাল উদ্দিন মোল্লা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে মুজিবুর রহমান মুজিব ১২৬ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে মাকসুদুর রহমান মাসুদ ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে ইউসুফ মিয়া ১২৮ ভোট পেয়েছেন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোলায়মান ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে মীর আলমগীর ১৪১ ভোট পেয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...