প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Sep 2025, 1:52 PM
টাইগারদের ফাইনাল যাত্রা: শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ
চলমান এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করে এশিয়া কাপের ফাইনালের পথে বড় ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৬৮ রান তুলেছিল, যা বাংলাদেশ মাত্র এক বল হাতে রেখে তাড়া করে। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট যোগ হয়েছে এবং নেট রান রেট এখন +০.১২১।
বাংলাদেশের হাতে এখনো দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে টিম টাইগার্স। এই দুই ম্যাচে জয় নিশ্চিত করলে টাইগারদের ফাইনালে যাওয়ার রাস্তা সহজ হবে। তবে হারলেও জটিল শর্ত পূরণের মাধ্যমে ফাইনালে পৌঁছানো সম্ভব।
বাংলাদেশ যদি বাকি দুইটি ম্যাচ জিতে যায় তাহলে তো কথাই নেই, তবে অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থানটা সুবিধাজনকই থাকবে। এমনকি বাংলাদেশ পরের দুই ম্যাচে হেরে গেলেও সুপার ফোরের গণ্ডি পেরিয়ে চলে যেতে পারে ফাইনালে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...
র্যাব এর অভিযানে গাজা উদ্ধার
২৪ মে সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মান...
নিজস্ব প্রতিবেদক দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি...